ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রুল কবির খোকন
৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার কারণে মহিলাদেরকে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ধর্ষণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে মহিলাদের কোনো মানসম্মান ছিল না। আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে আমাদের মা বোনরা কীভাবে নির্যাতিত হয়েছেন।
তিনি আজ রোববার (৩০ নভেম্বর) বিকালে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে জেলা মহিলা দল আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন- ২০০৮ সালের পাতানো সাজানো নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনা। এরপর খুন, গুম, অন্যায় অত্যচার ও হামলা মামলা করে দেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে দাড় করেছিল। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খাদের কিনারে দাড় করিয়েছিল।
এসময় অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে সকলের কাছে বেগম জিয়ার সুস্থতায় দোয়া কামনা করেন খায়রুল কবির খোকন। পরে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় সমাবেশে।
জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু সালেহ চৌধূরী, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা