তাইওয়ানের সেনা প্রধান নিহত
০২ জানুয়ারি ২০২০, ০৪:৫২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর প্রধানসহ ৮ জন নিহত হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণ করেছিল। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় জেনারেল সেন ই মিং-সহ ১২ কর্মকর্তা ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন। এটি রাজধানী তেইপেইয়ের কাছে জরুরি অবতরণ করে। সে সময় আবহাওয়া বেশ খারাপ ছিল।
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বাকিরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে।
তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনাঘাঁটিতে যাচ্ছিলেন সেনা প্রধান ও অন্যান্য কর্মকর্তারা। সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দু'টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২২ মিনিটে কপ্টারটি জরুরি অবতরণ করে। এর আগে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা