আফগানিস্তান-ভারত-পাকিস্তানে তীব্র ভূমিকম্প
২০ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। এরই মধ্যে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল। জানা গেছে, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ মিনিট ধরে দিল্লিতে ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।
দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও; সেখানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে। ভূমিকম্পের সময় পাকিস্তানের একটি শহরের মানুষজনকে রাস্তায় বের হয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এরই মধ্যে ভূমিকম্পের সময়কার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এবং ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা