পাঁচ দেশের হাতে মুসলিমদের ভাগ্য থাকতে পারে না: এরদোগান
১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:০৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের পৌনে দুইশত কোটি মুসলমানের ভাগ্য এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের হাতে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় এরদোগান বলেন, বিশ্ব পাঁচের চেয়েও বড়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ভেটো ক্ষমতা রাখে ফলে ছোট দেশেগুলোর জন্য বিপত্তি হয়। ‘পৃথিবী পাঁচের চেয়েও বড়’ এই স্লোগান পুনর্ব্যক্ত করে এরদোগান নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। এরদোগান আরও বলেন, এ সব থেকে নিশ্চুপ রাখতে অভ্যুত্থান প্রচেষ্টা, অর্থনৈতিক সন্ত্রাস ও অপবাদসহ নানা চাপের মুখে তুরস্ক মাথানত করেনি। তিনি জোর দিয়ে বলেন, তারা তুরস্কের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, আর আমরা পাশাপাশি ফিলিস্তিন, গাজা, রোহিঙ্গা, লিবিয়া, সোমালিয়া এবং সিরিয়ার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং বৈঠকের আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। এতে কয়েকশ' সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুসলিম বিশ্বের নানা বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বিশ্ব
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন