সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় ২২ জন নিহত
১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় সরকার বিরোধীদের দখলে থাকা ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিমান হামলায় তাল মানিস শহরে ৯ জন, বিদামা শহরে ৬ জন ও মাসারানে ৫ জন নিহত হয়। এছাড়া আল-কানাইসে একজন ও মার শামশাতে একজন বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিরিয়ার ক্ষমতাসীন বাশার সরকারের সমর্থনে রুশ বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি হোয়াইট হেলমেট বলে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হোয়াইট হেলমেট জানায়, মঙ্গলবার সকাল থেকেই রুশ বিমান ইদলিবের মাররাত আল-নুমান জেলার বিভিন্ন স্থানে হামলা শুরু করে। বিদামায় নিহতদের মধ্যে হোয়াইট হেলমেটের ১ স্বেচ্ছাসেবীর স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন।
সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবারের এ হামলার পরিপ্রেক্ষিতে বেসামরিক নাগরিকরা হামলা উপদ্রুত স্থান থেকে পালিয়ে তুর্কি সীমান্তের শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন। আহতদের উদ্ধারের জন্য হোয়াইট হেলমেট কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর পরিস্থিতি পুরোপুরি উল্টে যায়। সিরিয়ার একের পর এক এলাকা আসাদ অনুগত সরকারি বাহিনীর পুনরুদ্ধার করতে শুরু করে। এর ফলে দেশটির বিদ্রোহী অধিকৃত বহু এলাকার লোকজন পালিয়ে ইদলিবে চলে আসে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা