জাপানের আসাকাওয়া এডিবির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
০২ ডিসেম্বর ২০১৯, ০৫:১০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এর নতুন প্রেসিডেন্ট হলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বিশেষ উপদেষ্টা মাসসাতুগু আসাকাওয়া (৬১)। সোমবার (২ ডিসেম্বর) বোর্ড অব গভর্নরদের সর্বসম্মতিক্রমে এডিবির দশম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। এডিবির নবম ও বর্তমান প্রেসিডেন্ট টেকহিকো নাকাও ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনিও একজন জাপানি। আগামী ১৬ জানুয়ারি তিনি এডিবির অফিস ত্যাগ করবেন। ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া।
এডিবির গভর্নর বোর্ডের সভাপতি হংক নাম-কি বলেন, আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়নে আসাকাওয়ার বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা এডিবির যে লক্ষ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধ, অন্তর্ভুক্তি, স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়ন, তা অর্জনে ভূমিকা রাখবে।
কর্মজীবনের প্রায় চার দশক জাপানের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন আসাকাওয়া। ২০১২ থেকে ২০১৫ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ের এবং সাইতামা বিশ্ববিদ্যালয়ে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত অধ্যাপনা করেন তিনি। আসাকাওয়া টোকিং বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ব্যাচেলর ডিগ্রি এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এমপিএ ডিগ্রি লাভ করেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা