নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী সদর ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা জানান, অভিযানকালে প্রথমে মাধবদীর আনন্দীতে অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. কারখানার (ব্যাটারি হতে সীসা প্রস্তুত) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয় এবং কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। কারখানাটির কার্যক্রমও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী, পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি. কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিকট হস্তান্তর করা হয়। এ কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা, র্যাব-১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি, এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা