সিরিয়ায় আবারও ইসরাইলের হামলা
২৪ জুলাই ২০১৯, ০৬:৪৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ এএম
বিদেশ ডেস্ক:
সিরিয়ায় আবারও হামলা চালিয়েছে ইসরাইল। আজ বুধবার (২৪ জুলাই)ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারার তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার বার্তা সংস্থা সানা।
এ সময় সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। আজকের হামলায় কেউ হতাহত না হলেও কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে সিরিয়া।
তাল আল-হারা হচ্ছে সিরিয়ার অত্যন্ত কৌশলগত একটি এলাকা। উঁচু ওই এলাকা থেকে ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমির ওপর পর্যবেক্ষণ তৎপরতা চালানো যায়। এ কারণেই ওই এলাকাটিতে বার বার হামলা চালাচ্ছে ইসরাইল। এক মাস আগেও সেখানে ইসরাইল হামলা চালিয়েছিল।
এছাড়া দুই দিন আগেও সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সে সময়ও শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করে সিরিয়ার সেনাবাহিনী। দখলদার ইসরাইল সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থনে মাঝেমধ্যেই দেশটির সেনা অবস্থান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে থাকে। এ পর্যন্ত সিরিয়া এ ধরনের বহু হামলা প্রতিহত করেছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ