এ পর্যন্ত ৮ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু
১৭ জুলাই ২০১৯, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
টাইমস ডেস্ক ॥
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ ও ১ নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলার পটিয়ার ছনহরা গ্রামের মাহমুদুল হক (৬৭) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিটি ০৭১৮৩২৭ ও পিলগ্রিম আইডি ৯৫৬১১৯৯। তিনি বেসরকারি হজ এজেন্সি আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে গত ৮ জুলাই বিজি ৩২১১ যোগে সৌদি আরবে যান।
একইদিন ঢাকার দোহারের নারিশা পশ্চিম ঘরের গ্রামের বাসিন্দা মো. আবদুস সালাম (৫৩) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিআর ০৯১৩৮৩০ ও পিলগ্রিম আইডি ০২৮৮১৮৯। তিনি গত ৫ জুলাই বেসরকারি কুমিল্লা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইনস এসবি ৩৮০৭ ফ্লাইটে সৌদি আরব যান।
একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামের মোহাম্মদ মোহরম আলী (৬৪) মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ইএ ০০২১৪৫১ ও পিলগ্রিম আইডি ০৩৪৭০০৩। তিনি গত ৯ জুলাই বেসরকারি আকাবা ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিজি ৩২১৩ ফ্লাইটে সৌদি আরব যান।
এ নিয়ে চলতি বছর মোট আটজনের মৃত্যু হলো । তাদের মধ্যে পুরুষ সাতজন ও একজন নারী।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাবেন ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।
৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।
বিভাগ : বিশ্ব
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন