নরসিংদীতে মৌসুমী ফল লটকন চাষ
০২ আগস্ট ২০১৯, ১০:৩১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
নরসিংদীতে মৌসুমী ফল লটকন চাষ করে অর্থনৈতিক সফলতা খুজে পেয়েছেন অনেক কৃষক। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও রপ্তানী হচ্ছে এই অপ্রচলিত ফল। দেশ-বিদেশে চাহিদা বাড়ায় জেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লটকন। ফলে দিনদিন বাড়ছে লটকন চাষী ও আবাদী জমির সংখ্যা।
গত কয়েক বছর আগেও নরসিংদীর শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার বাড়ীর আঙ্গিনায় দেখা মেলতো লটকন গাছের। অনেকটা অপ্রচলিত এই ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কৃষকরা। দিনদিন মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য-পুষ্টি ও ঔষধীগুন সমৃদ্ধ এ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ফলে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা। তবে চলতি বছর অনাবৃষ্টির কারণে তুলনামূলক উৎপাদন কম হয়েছে বলে জানান কৃষকরা।
লটকন চাষে কৃষকদের আগ্রহের ফলে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে আবাদী জমি ও চাষীর সংখ্যা। ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা গেলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব হবে বলে মনে করেন শোভন কুমার ধর, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী। চলতি বছর জেলার পাঁচ উপজেলায় ১হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে।
বিভাগ : ভিডিও
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ