সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতা
২৭ মে ২০২৫, ০৯:২৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর পুকুরে ্এ প্রতিযোগিতা হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বালকদের তৃণমূল পর্যায়ে সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান এবং সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সাঁতারুদের উদ্দ্যেশ্যে বলেন, জীবন বাঁচাতে সাঁতারের কোন বিকল্প নেই। এটি শুধুমাত্র একটি ক্রীড়াই নয়, এর মাধ্যমে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সঠিক বিকাশ সাধন করা সম্ভব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোহাম্মদ আবু তালেব, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, প্রশিক্ষকবৃন্দ এবং ক্ষুদে সাঁতারুদের অভিভাবকবৃন্দ।
বিভিন্ন বিদ্যালয়ের ৩৫জন বালক এর হাতে প্রশিক্ষণের সমাপনী সনদ তুলে দেয়া হয় এবং প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় ভিত্তিতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ