নরসিংদীতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
২৮ মে ২০২৫, ০৩:৩৩ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) কালেক্টরেট ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও সনদ বিতরণ এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার করা হয়।
জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবু তাহের মো: শামসুজ্জামান।
জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এই প্রশিক্ষণের মাধ্যমে নরসিংদী জেলা অ্যাথলেটিক্সে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, যুব সমাজকে ভার্চুয়াল জগত থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলোয়াড়দের সারা বছর খেলাধুলা চর্চা করে যেতে হবে এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ। বিভিন্ন বিদ্যালয়ের ৩৫জন বালক বালিকার হাতে প্রশিক্ষণের সমাপনী সনদ তুলে দেয়া হয়।
দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ইভেন্টে বালক ও বালিকা আলাদা এবং গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় ভিত্তিতে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ