ফুটবল বিশ্বকাপ: বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ
১১ জুন ২০১৯, ১০:৪১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ এএম
স্পোর্টস ডেস্ক :
২০২২ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠতে ড্রই যথেষ্ঠ ছিল বাংলাদেশের জন্য। ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বস্তির ড্রয়ে আজ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় দুই দল। প্রথম পর্বে লাওসের মাঠে রবিউল হাসানের একমাত্র গোলে জিতেছিল বাংলাদেশ। আজ গোলশূন্য ড্রয়ে ফিরতি লেগ শেষ হয়। দুই লেগে ১-০ ব্যবধানে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠে বাংলাদেশ দল।
লাওসের বিপক্ষে আগের ম্যাচে খেলা একাদশে দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। আরিফুর রহমান ও মতিন মিয়ার বদলে জায়গা পান মামুনুল ইসলাম ও প্রথম পর্বে বদলি হিসেবে নামা রবিউল হাসান। পুরো শক্তির দল নিয়ে আজ বেশ কিছু গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। অষ্টম মিনিটে জামাল ভূইয়ার ফ্রি-কিকের পর বল পেয়ে জালে পাঠাতে পারেননি ইয়াসিন খান। ১৭ মিনিটে নাবীব নেওয়াজ জীবন গোলরক্ষক বরাবর শট নিলে আবারো সুযোগ নষ্ট হয়।
ম্যাচের ৩৭তম মিনিটে রবিউলের উঁচু করে বাড়ানো বল হেডে ক্রসবারের ওপর দিয়ে পাঠান জীবন। বিরতির পর বিপলু আহমেদের বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিমের ৫৩তম মিনিটে ক্রসে দুর্বল হেডে ফের সুযোগ নষ্ট করেন জীবন। ৭৮তম মিনিটে জীবনের ক্রসে আরেক বদলি ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল গোলমুখ থেকে ঠিক মতো পায়ে বল ছোঁয়াতে পারেননি।
সোহেল রানার ক্রসে ৮৮তম মিনিটে ইব্রাহিম লক্ষ্যভ্রষ্ট হেডে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শকদের হতাশা বাড়ান। শেষপর্যন্ত দল গোল না পেলেও ড্রয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাস নিয়ে স্টেডিয়াম ছাড়েন তারা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ