নরসিংদীতে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত
০৯ জানুয়ারি ২০২২, ০৮:০৬ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের (২০২০-২০২১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার নরসিংদীর মোসলেহউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে কারারচর হলুদ ক্রীড়াচক্র ৪-৩ গোলে দগরিয়া মনির স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি দেয়া হয় ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে দেয়া হয় ত্রিশ হাজার টাকা।
খেলায় শ্রেষ্ঠ গোল দাতার পুরস্কার লাভ করেন দগরিয়া মনির স্মৃতি ফুটবল একাদশ এর ৬নং জার্সি পরিহিত খেলোয়ার মোবারক হোসেন।
শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার অর্জন করেন রানার আপ দলের খেলোয়ার ১নং জার্সি পরিহিত খেলোয়ার রাজিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঞা, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য রায়পুরা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চৌধুরী, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্, নরসিংদী জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য তাহমিনা আক্তার লাইলী প্রমুখ।
খেলা পরিচালনা করেন মোঃ সোহরাব হোসেন। তার সহকারী ছিলেন সাজ্জাদ হোসেন ও রাসেল মাহমুদ।
উল্লেখ্য, খেলা শেষ হওয়ার মিনিট দুই আগে অফসাইট হওয়া না হওয়া বিতর্ক নিয়ে বিজিত দলের খেলোয়ার মোবারক হোসেন সহ কয়েকজন খেলোয়ার মাঠ ত্যাগ করেন। কয়েকমিনিট পরে কম খেলোয়ার দিয়েই খেলার সমাপনী টানা হয়।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ