শিবপুরে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ৪০ হাজার টাকা জরিমানা
২৪ মার্চ ২০২০, ০৬:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
শেখ মানিক:
করোনা নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইন না মানার কারণে নরসিংদীর শিবপুরে এক লেবানন প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার শিবপুর পশ্চিমপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির এই অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত প্রবাসী ইলিয়াছ (৩০) পৌরসভার শিবপুর পশ্চিমপাড়ার আকবর আলীর ছেলে ।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, ওই প্রবাসী গত ১৮ মার্চ লেবানন থেকে থেকে দেশে আসেন। আসার পর তাকে উপজেলা প্রশাসন ও মডেল থানার মাধ্যমে যোগাযোগ করে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে জনসন্মুখে ঘোরাফেরা করলে এলাকার লোকজন পুলিশ কে খবর দেয়। পরে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। শিবপুরে বিদেশ ফেরত প্রবাসীদের আমরা কঠোর নজরদারিতে রেখেছি। কেউ যদি হোম কোয়ারেন্টিন অম্যান্য করেন তবে সামনে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর