নরসিংদীতে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানায়, পটুয়াখালীর স্থায়ী বাসিন্দা হলেও বিগত ৭ বছর ধরে কর্মস্থলের সুবাদে সৈয়দনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তারা। সোমবার সন্ধ্যা ৭ টায় একই এলাকার নিজ বোনের বাড়িতে যাচ্ছিল শিশুটি। পথে সৈয়দনগর গ্রামের অদুদ মিয়ার ছেলে অনিক (২৪) তাকে জোর করে স্থানীয় একটি পার্কের পেছনে ঝোঁপের আড়ালে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় অনিক।
পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনার বিবরণ দিলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দ্বারস্থ হয় শিশুটির পরিবার। মঙ্গলবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তির পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করা হয়।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর