শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে মুক্তিযোদ্ধা তোতা ভূইয়া’র দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ওরফে তোতা ভূইয়া (৮৮) বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না....রাজিউন)।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।
বৃহস্পতিবার উপজেলার দত্তেরগাও মধ্যপাড়া জামেমসজিদ প্রাঙ্গণে বাদ আছর রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে জাতীয় পতাকা ও সালাম প্রদর্শন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ূন কবীর ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।
জানাজা নামাযে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাইজুল ইসলাম খান ঝিনুক, আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা, মাছিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আরমান ভূইয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর