বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
২১ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ (শিবপুর) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহী প্রায় ১ মাস লন্ডন সফর শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা বিএনপিসহ শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।
এসময় মনজুর এলাহী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমি আপনাদের পক্ষে প্রিয় নেতাকে সালাম জানিয়েছি। আপনারা নেতার জন্য দোয়া করবেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। মনোনয়ন যাকেই দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জিএস মাহবুব খান, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, শিবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি প্রমুখ।
উল্লেখ্য, মনজুর এলাহী গত ২৪ জুলাই অঘোষিত রাজনৈতিক সফরে লন্ডনে যান। তিনি প্রায় এক মাস লন্ডন সফরকালে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা