শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার
১২ মে ২০২৫, ০৪:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় কাওসার মীর (রিপন) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
কাওসার মীর (রিপন) যোশর ইউনিয়নের সৃষ্টিঘর হাজী বাগান এলাকার মীর বাড়ীর বিল্লাল মীরের ছেলে।
শিবপুর মডেল থানার উপ পরিদর্শক রেজাউল জানান, ডাকাতির ঘটনায় গত শুক্রবার রাতে জেল পলাতক কুখ্যাত ডাকাত আতিকুলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ডাকাতদলের সদস্য কাউছার মীরকে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে ডাকাতি করে নেয়া একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৪ মে রবিবার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পণ্য সামগ্রি নিয়ে যায়। ঘটনার পরদিন লুৎফরের পিতা রুহুল আমিন ডাক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা