শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
০৪ মে ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার নামের এক মা। রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর হতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (০৩ মে) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নারী শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী, বড় ভাই প্রবাসী। বাড়ীতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার দিবাগত রাতের কোন একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রোববার সকাল ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকাইয়া হত্যা করে।হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙ্গাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা