নরসিংদী গ্যাস ফিল্ডের আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি পালন
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌক্তিক দাবীতে অবস্থান কর্মসূচীতে পুলিশী হামলা-মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে নরসিংদী গ্যাসফিল্ডে কর্মরত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। রবিবার (২৩ ফেব্রুযারী) সকাল থেকে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেকে নরসিংদী গ্যাস ফিল্ডের সামনে এই কর্মসূচী পালন করেন তারা। এসময় বন্ধ রাখা হয় ফিল্ডের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ঠিকাদারের অধীনে থেকে আউটসোর্সিং এ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে আসছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। অল্প বেতনে সারাদেশের গ্যাস ফিল্ডে কর্মরত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছেন। এমতাবস্থায় চাকুরী জাতীয়করণসহ স্থায়ী করার যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন করে আসছেন। এই দাবীকে উপেক্ষা করে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মচারী নেতাদের উপর হামলা চালায় পুলিশ। তাই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি: এ নিযুক্ত শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দাবী বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, নরসিংদী গ্যাস ফিল্ড আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল