শিবপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ৫০ লাখ টাকার মালামাল
০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দুই শ্রমিককে বেধে রেখে বালু উত্তোলন কাজে ব্যবহৃত বালুবাহি বুস্টার মেশিনসহ যাবতীয় সরঞ্জামে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় গার্মেন্টস কোম্পানি অনন্ত গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য জমিতে বালি দিয়ে ভরাট করছিলেন ঠিকাদার। এলাকার কিছু চাঁদাবাজ চাঁদার জন্য ঠিকাদারকে চাপ দিতে থাকে, চাঁদা না দেওয়ার কারণে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা বাছির মিয়া জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা দুই শ্রমিককে বাইরে নিয়ে বেধে রেখে বালুবাহী বুস্টার মেশিন, শ্রমিক থাকার ঘরসহ যাবতীয় সরঞ্জামে আগুন দেয়। এসময় বেধে রাখা দুই শ্রমিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নেভার পর দেখা যায়, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা