শিবপুরে আনন্দ মিছিলে গিয়ে আওয়ামীলীগ নেতার মৃত্যু
১৬ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে গিয়ে আমাল ভূঁইয়া (৪৩) নামে এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
আমাল ভূইয়া শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন এর ছেলে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করে আমাল ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। মিছিলে ঠিক আমার পেছনেই ছিল আমাল। সঙ্গেসঙ্গেই তাকে মিছিলে থাকা নেতাকর্মী দিয়ে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শিবপুর উপজেলা লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল বলেন, আনন্দ মিছিল আর আনন্দ রইলো না, বেদনায় পরিণত হলো। আওয়ামী লীগের আনন্দ মিছিলে তার মৃত্যুর বিষয়টা মানতে কষ্ট হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা