শিবপুরে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার
২২ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীর শিবপুর হতে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে শনিবার সকালে শিবপুর মডেল থানার কলেজ গেইট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুরের বাঘাব গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫), নগর গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫) ও কামরাব গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ স্বাধীন (৩০)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে অপরাধ কর্মকান্ড পরিচালনা করে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি প্রিমিও প্রাইভেটকার ও ১ টি হ্যান্ডকাফ, হ্যান্ডকাফের চাবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয় বলে জানান ওসি খোকন চন্দ্র সরকার।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ