শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
২১ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুজ্জামান খোকন (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুজ্জামান খোকন নরসিংদীর রায়পুরা উপজেলার শাওরাতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি কারার চর এলাকার থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বোন জামাই মোঃ বোরহান উদ্দিন জানান, আনিসুজ্জামান খোকন শিবপুরের কারারচরে থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে চাকরি করেন। সকালে বাসা থেকে মোটরবাইক চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে কারারচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজনের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা