রায়পুরায় পুত্রের শাবলের আঘাতে প্রাণ গেল পিতার
২৭ মে ২০২৫, ০৯:৩১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে প্রাণ হারিয়েছেন মোঃ কবির মিয়া (৪৮) নামের এক পিতা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া বাহেরচর পশ্চিম পাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পুত্র মনির মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ পরিবার ও স্থানীয়দের বরাতে জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সাথে পুত্রের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই তর্কবিতর্ক হতো। পারিবারিক এ কলহের জেরে নেশাগ্রস্ত ছেলে তর্কবিতর্কের এক পর্যায়ে মনির মিয়া রাত ৩টার দিকে তার পিতা মোঃ কবির মিয়াকে শাবল দিয়ে একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় অভিযুক্ত ছেলে মনির মিয়াকে আটক করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আদিল মাহমুদ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও