মহাসড়কে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার
১০ মার্চ ২০২৫, ০৭:১০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
এর আগে রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও একই থানার গন্ধবপুর এলাকার শাহনুর রহমান এর ছেলে মসিউর আলম (২২)।
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, রায়পুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া হতে পিকআপভ্যানে করে অবৈধ মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মাহমুদাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভৈরবের দিক হতে কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেকপোষ্টের কাছাকাছি আসার পর হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে। এসময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশী করে গাড়িটির উপরের অংশে রাখা মুরগীর খাদ্যের নীচ হতে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক পাচারকারীকে। তাদের তথ্যমতে মাদকের চালান ও ব্যবসার জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা