রায়পুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মোঃ জুম্মান মিয়ার ছেলে মোঃ রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরবাইকটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল হক জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি আটক করার চেষ্টা চলছে। মরদেহ দুটি উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও