রায়পুরায় প্রভাব বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০ জন
০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় প্রভাব বিস্তার নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বর্তমান দুই ইউপি সদস্য ও এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শনিবার (০৭ ডিসেম্বর) ভোরে রায়পুরা উপজেলার মেথিকান্দার নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার।
নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও নজরপুর গ্রামের আবু সালেক মিয়ার স্ত্রী কল্পনা বেগম (৩০)। আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা মামলা চলছিল।
হতাহতদের স্বজনরা জানান, শনিবার ভোর ৪টার দিকে হারুন অর রশিদের সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে হঠাৎ আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের বাড়ি ঘরে হামলা শুরু করে। এসময় তাদের ছোড়া গুলিতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মারা যায় কল্পনা বেগম নামের এক গৃহবধূ। আহত হয় বেশ কয়েকজন।
এছাড়া হামলার সময় রুবেলের চাচা ইউপি মেম্বার মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করে। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। হামলার সময় বেশ কিছু সংখ্যক বাড়িঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে।
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে। এতে এক নারীসহ দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা