রায়পুরায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নারী নিহত
২৫ অক্টোবর ২০২৪, ১১:২৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মহাসড়ক পারাপারের সময় চলন্ত বাসের নিচে পিষ্ট হয়ে সুমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ভৈরব হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া।
নিহত সুমা আক্তার (৩০) রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ডাক্তার বাড়ির মো: হাসেন মিয়ার স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমা তার শিশু সন্তানকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ডাক্তার বাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস পথচারী মা ছেলেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যায়।
এর আগে ওই নারীর সাথে থাকা শিশুটি দৌড়ে নিরাপদে যেতে সক্ষম হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করতে দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় ব্যর্থ হয়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাসটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা