রায়পুরায় বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় শিকারীর মৃত্যু
১৩ অক্টোবর ২০২৪, ০৮:১২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো: আলমাছ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনির মিয়া চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা মৎস্য শিকারীরা তাকে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁকিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে যাওয়াসহ ও ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা