পলাশে বৈষম্যবিরোধী আন্দোলনে চোখ হারানো যুবককে আর্থিক অনুদান বিএনপির
১০ জুন ২০২৫, ০৭:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারানো তানভীর মোল্লা নিলয়কে আর্থিক অনুদান দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ জুন) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে নিলয়ের বাড়িতে গিয়ে নগদ অনুদান তুলে দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
এছাড়া নিলয়ের উন্নত চিকিৎসার জন্য সার্বিক দায়িত্ব নিয়েছে পলাশ উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যার যখনই জানতে পেরেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রথম সারির সাহসী যোদ্ধা চিকিৎসার অভাবে ধীরে ধীরে অন্ধ হয়ে পড়েছে। তখনই পলাশ উপজেলা বিএনপিকে নির্দেশ দিয়েছেন যেন দ্রুত নিলয়কে আর্থিক সহায়তা সহ তার উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পলাশ উপজেলা বিএনপি নিলয়কে আর্থিক সহায়তা করাসহ তার উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছে।
পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করা তানভীর মোল্লা নিলয় ১৮ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীর ভেলানগর এলাকায় মিছিলের যোগ দেয়। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশের এলোপাতাড়ি গুলি আসতে থাকে। এ সময় গুলিতে নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভূইয়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তানভীর মোল্লা নিলয়ের বাম চোখে পুলিশের ছোড়া একাধিক গুলি লাগে। এরপর চোখের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও আর্থিক সংকটের কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি পরিবার। ফলে ধীরে ধীরে নিলয়ের বাম চোখটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা