নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার
১১ অক্টোবর ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জুয়েল ভূইয়া (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার রাতে পলাশ উপজেলার " ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প" সারকারখানার পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে। বুধবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত জুয়েলকে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা নজরদারিতে রাখার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে এন্টি টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. জিশান আহমেদ এর নেতৃত্বে একটি দল ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প" সারকারখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও নিষিদ্ধ সংগঠনের লিফলেট জব্দ করা হয়। গ্রেপ্তার জুয়েল ভূইয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের জন্য লিফলেট বিতরণের কাজ করতেন। তার বিরুদ্ধে এন্টি টেরোরিজম ইউনিটের এসআই মো. জিশান আহমেদ বাদী হয়ে পলাশ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা