করোনাভাইরাস: নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে ২৭৮ জন
২৩ মার্চ ২০২০, ০২:১৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় (২৩ মার্চ পর্যন্ত) বিদেশ ফেরত আরও ৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকার পর এ পর্যন্ত ৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে মোট ২৭৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো।
সোমবার (২৩ মার্চ) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬৯ জন, পলাশ উপজেলায় ২৫ জন, শিবপুর উপজেলায় ৮৮ জন, মনোহরদী উপজেলায় ৩৭ জন, বেলাব উপজেলায় ৩১ জন ও রায়পুরা উপজেলায় ২৮ জন। এরা সবাই ইতালী, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাই ফেরত।
তাদেরকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
এদিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখার সুবিধা আছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতাল সহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট রাখা হয়েছে। তবে জেলার দুটো প্রধান চিকিৎসা কেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত কেউ ভর্তি হননি।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার