নরসিংদীতে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে লাগানো হচ্ছে স্টিকার
২২ মার্চ ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে 'কোয়ারেন্টাইন হোম' লেখা স্টিকার লাগানোসহ বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের খোঁজ নিচ্ছে জেলা পুলিশ।
এছাড়া প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে খোঁজ নিচ্ছে জেলার ৭টি থানা পুলিশ। নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীর হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানা হচ্ছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
দেশে দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে একটি কমিটি করা হয়েছে। উক্ত কমিটি স্পেশাল ব্রাঞ্চ (বিশেষ শাখা) থেকে নরসিংদী ফিরে আসা প্রবাসীদের তালিকা সংগ্রহ এবং থানাভিত্তিক তালিকা করে তা সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হয়েছে।
তালিকা অনুযায়ী থানা পুলিশ ফিরে আসা প্রবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে কমপক্ষে ১৪ দিন সঠিক উপায়ে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় খোঁজ-খবর নিচ্ছেন ও বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।
এ ছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রবাসীদের পরিবারের সদস্যদের বাচাঁতে এবং এ ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার, হাত ধোয়াসহ প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার