বিমানবন্দরে ব্যাগভর্তি তেলাপোকা নিয়ে বিপাকে দম্পতি
২৩ ডিসেম্বর ২০১৭, ১০:২৩ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
অনলাইন ডেস্ক
বাড়িতে তেলাপোকা থাকলে তা দূর করার কতই না চেষ্টা থাকে মানুষের। আর এই তেলাপোকাকেই ভালবেসে ব্যাগভর্তি করে প্লেনে নিয়ে যাওয়ার মতো কাণ্ড করে, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে চীনের বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে। ব্যাগভর্তি তেলাপোকাসহ এক চীনা দম্পতিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরে চেকিংয়ের সময় ওই দম্পতির লাগেজ যখন এক্স রে স্ক্যানারের মধ্যে দিয়ে পাঠানো হয় তখনই জীবন্ত বস্তুর উপস্থিতি নজরে আসে নিরাপত্তাকর্মীদের। তারা বুঝতে পারেন ব্যাগের মধ্যে কোনও জীবন্ত প্রাণি আছে। কর্মীদের ধারনা ছিল, হয়তো পোষা কোনও প্রাণিকে লুকিয়ে নিয়ে যাচ্ছেন ওই দম্পতি। কিন্তু ব্যাগ খুলতেই তাদের চোখ একেবারে ছানাবড়া হয়ে যায়। কারণ লাগেজের মধ্যে একটা প্লাষ্টিক ব্যাগে কিলবিল করছিল প্রায় ২০০ টি তেলাপোকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ তেলাপোকার প্যাকেটটি জব্দ করার পর স্ত্রীটি প্রায় কেঁদেই ফেলেছিলেন।সামান্য তেলাপোকার জন্য তার এমন আচরণ অবাক করেছিল বিমানবন্দরের কর্মীদের। তারা বুঝতে পারছিলেন না এমন কি কারণ থাকতে পারে যার জন্য ল্যাগেজে ভরে তেলাপোকা নিয়ে যেতে হবে।পরে ওই নারীর স্বামী জানান এর আসল রহস্য।তিনি বলেন, আসলে তার স্ত্রীর ত্বকের পরিচর্যার জন্য তেলাপোকাগুলোকে কাজে লাগানো হয়। ত্বকের যত্নে এটি একটি পুরনো পদ্ধতি।নানারকম ক্রিমের সঙ্গে তেলাপোকা মিশিয়ে প্রলেপ লাগানো হয়। প্রচলিত আছে, এরকমভাবে তেলাপোকা লাগালে নাকি চর্মরোগ সেরে যায়। সে কারণে ঝুঁকি আছে জেনেও তেলাপোকা নিয়ে প্লেনে উঠতে যাচ্ছিলেন তারা।
তবে তাদের সব শেষ চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায়।তেলাপোকা নিয়ে ওই দম্পতিকে প্লেনে উঠতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
সূত্র : ইনডিয়ান এক্সপ্রেস

সূত্র : ইনডিয়ান এক্সপ্রেসবিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

এই বিভাগের আরও