করোনাভাইরাস: নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
২২ মার্চ ২০২০, ১২:১২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আতংকে নরসিংদীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন এবং করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ।
শনিবার (২১ মার্চ) ২০২০ খ্রি. শনিবার চাউল, পেয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নরসিংদী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ থানাধীন বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। বাজার পরিদর্শনকালে অফিসার ইনচার্জগণ করোনাভাইরাসে আতংকিত হয়ে কোন অবস্থাতেই প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য ক্রয় করা থেকে বিরত থাকার জন্য ক্রেতাদের অনুরোধ করেন।
নরসিংদী জেলায় চাউল, পেয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে করোনাভাইরাস আতংকে ব্যবসায়ীদেরকে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানান।

এছাড়া জেলার প্রতিটি থানা এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের সচেতনতার লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে নরসিংদী জেলা পুলিশের জোরালো মনিটরিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার