নরসিংদী জেলা পুলিশের মুজিবশতবর্ষ পালন
১৭ মার্চ ২০২০, ০২:৫৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
তৌহিদুর রহমান:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী পালন করেছে নরসিংদী জেলা পুলিশ। ১৭ মার্চ মঙ্গলবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ৬টায় পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স ও সব থানায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জয় বাংলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। বেলা ১২ টায় পুলিশ লাইনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিষ্টিমুখ করা হয়। সেই সাথে নরসিংদীর প্রতিটি থানা ও পুলিশ ইউনিট বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করে।
জাতীয় শিশু দিবস উপলক্ষে পুলিশ লাইন্সে এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া রাতে সকল পুলিশ ইউনিটের সৌজন্যে প্রীতিভোজ এর আয়োজন করা হয়েছে। প্রীতিভোজ শেষে আতশবাজী ফুটানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার