নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী
১৬ মার্চ ২০২০, ০৬:৩১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সারাদেশের ন্যায় নরসিংদী জেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দিবসটি। এ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হবে বিভিন্ন কর্মসূচী। এছাড়া জেলা ৬ উপজেলাজুড়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী।
এসব কর্মসূচীর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনি, সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে মিষ্টি মুখ, সকাল ১০টায় আলোচনা সভা।
এছাড়া সুবিধাজনক সময়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, দেয়ালিকা, স্মরণিকা প্রকাশ, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান। সকল ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
দুপুরে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টি বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন। এর আগে ১৬ মার্চ সোমবার থেকেই সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জাকরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার