নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের প্রচারপত্র বিলি
১২ মার্চ ২০২০, ০৪:০১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে নরসিংদী জেলা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এসময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে চলতে আহব্বান জানানো হয়। আক্রান্ত ব্যক্তির সন্ধান পেলে অবশ্যই জেলা পুলিশের সেল নম্বরে কল করতেও অনুরোধ জানান পুলিশ সুপার। পর্যায়ক্রমে জেলার সকল থানা এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জেলা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান পুলিশ সুপার।
‘করোনা ভাইরাস আতঙ্ক নয় দরকার সচেতনতা’ এই স্লোগান সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার