নরসিংদীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৮ মার্চ ২০২০, ০৫:০৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক অভিযানে ২১৮ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার (৮ মার্চ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এসব অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা পুলিশ জানায়, শিবপুর মডেল থানাধীন উত্তর সাধারচর এলাকা হতে সকালে মাদক ব্যবসায়ী (১) মিঠুন আহম্মেদ বিজয় (৩৪), পিতা-মোশারফ হোসেন, সাং-দিঘুয়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর ও (২) টিপু মিয়া (২১), পিতা-সিরাজুল ইসলাম, সাং-উত্তর সাধারচর, থানা-শিবপুর, জেলা-নরসিংদীদের ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া একই দিন নরসিংদী মডেল থানাধীন পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকা হইতে মাদক ব্যবসায়ী (৩) সুজন মিয়া (২৩), পিতা-মনির হোসেন, সাং-মাঝেরচর, (৪) সাব্বির মিয়া (২২), পিতা-মিলন মিয়া, সাং-চরনগরদী, (৫) শাকিল সরকার (২৩), পিতা-আমিরুল ইসলাম ওরফে মলায়ন, সাং-মাঝেরচর, সর্বথানা-পলাশ, জেলা-নরসিংদীদের দখল হতে ৬৮ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
আসামী মিঠুন আহম্মেদ বিজয়ের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানা ও নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার