নরসিংদীতে মোদি বিরোধী বিক্ষোভ
০৬ মার্চ ২০২০, ০৬:৩২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভারতে মুসলিমদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মোদি বিরোধী বিক্ষোভ মিছিল করছে সমমনা ইসলামি দলগুলো। শুক্রবার (৬ মার্চ) জুমা’র নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয় নরসিংদী শহর, মাধবদী শহর, শেখেরচর বাবুরহাটসহ উপজেলার বিভিন্ন কেন্দ্রীয় মসজিদ এলাকাগুলোতে। কয়েক হাজার মুসল্লি এসব বিক্ষোভে যোগ দেন। এরমধ্যে মাধবদী থানা ওলামা পরিষদের সভাপতি ও বাজার বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মকবুল হোসাইন এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
একই সময় মাধবদী ওলামা পরিষদরে সভাপতি আল আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী শাখার সভাপতি ও কাশিপুর জামে মজসিদের খতিব মুফতী এহতেশামুল হকের নেতৃতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এছাড়াও শেখেরচর বাবুরহাটের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুম'আ মুফতী ইমদাদুল্লাহ কাসেমী'র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা নরেন্দ মোদির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। মোদিকে প্রতিহতের ঘোষণাও দেন তারা। এরআগে জুমার আগ থেকে নরসিংদীতে বিভিন্ন কেন্দ্রীয় মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
বিক্ষোভ থেকে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন বক্তারা। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাওয়ের ঘোষণা দেন ইসলামি দলের নেতারা।
আগামী ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে। সম্প্রতি দিল্লিতে মুসলিমদের ওপর হামলায় মোদীর সরকার জড়িত এ অভিযোগ এনে ইসলামী দলগুলো মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে না আনার দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সরকার অবশ্য এ দাবি নাকচ করে দিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার