খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুুপুরে নরসিংদী জেলা বিনএপির চিনিশপুরস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপুসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি মহাসড়ক অতিক্রমকালে পুলিশ বাধা দিলে সেখাইনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সরকারের নানা সমালোচনা করে অতি দ্রুত দলীয় প্রদানের নি:শর্ত মুক্তি দাবী করে বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার