নরসিংদীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সরকারী গণ গ্রন্থাগারের উদ্যোগে র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সরকারী গণ গ্রন্থাগার থেকে র্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান শামিম আরা সুবর্ণা, জুনিয়র লাইব্রেরীয়ান জাকিয়া আফরোজ সুমি, লাইব্রেরী সহকারী কবিতা রানী গৌড়, জাগরণী পাঠাগারের সভাপতি ডা: অছি উদ্দীন, সোমেন চন্দ পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন, ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, সহ বিভিন্ন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা শেষে বই পড়া আন্দোলনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার