মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালী
১০ জানুয়ারি ২০২০, ০৬:০৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালী হয়েছে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে র্যালিটি কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরসিংদী সদর ১ আসনের সাংসদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সেক্টর কমান্ডার ফোরামসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য দর্শন এবং মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার