ছক্কা ঝড়ে মিরপুরে গেইলের রেকর্ড!
১২ ডিসেম্বর ২০১৭, ০৫:৫৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ইনিংসে সর্বোচ্চ ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবীয় মারকুটে ব্যাট্সম্যান ক্রিস গেইল। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। তাঁর ১৭৫ রানের সেই ইনিংসেই ছিল সবচেয়ে ছক্কা মারার রেকর্ড। এবার নিজের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন তিনি।
আজ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দারুণ আরেকটি রেকর্ড গড়েন গেইল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হার-না-মানা ১৪৬ রানের একটি ইনিংস খেলেন তিনি। যাতে রেকর্ড ১৮টি ছক্কার মার রয়েছে। শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয়, যে কোনো ফ্র্যাঞ্চাইজ আসরেও এটি একটি রেকর্ড।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন গেইল এতটাই বেপরোয়া ব্যাটিং করেছেন, কোনো বোলারই পার পায়নি তাঁর হাত থকে। তাঁর এই ইনিংসে যেন ছিল ছক্কার বৃষ্টি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বোলারদের একরকম শাসন করেছেন তিনি।
শুধু তাই নয়, প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ছক্কার সেঞ্চুরি করেছেন গেইল। ২৬ ইনিংসে তাঁর ছক্কার মার ১০৭টি। ৫৪ ইনিংসে ৪৭ ছক্কায় দুইয়ে সাব্বির রহমান।
গেইলের এই রেকর্ডের ওপর ভর করে তাঁর দল রংপুর রাইডার্স এদিন ফাইনালে গড়েছে বিশাল সংগ্রহ। নির্ধারিত ওভারে মাত্র এক উইকেট হারিয়ে গড়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ।
এ ছাড়া হাফ সেঞ্চুরি করেন ব্রেন্ডন ম্যাককালাম। ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। ম্যাককালাম রয়েসয়ে খেললেও গেইল ছিলেন বিধ্বংসী মেজাজে। ১৮ ছক্কায় ৬৯ বলে ১৪৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দারুণ আরেকটি রেকর্ড গড়েন গেইল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হার-না-মানা ১৪৬ রানের একটি ইনিংস খেলেন তিনি। যাতে রেকর্ড ১৮টি ছক্কার মার রয়েছে। শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয়, যে কোনো ফ্র্যাঞ্চাইজ আসরেও এটি একটি রেকর্ড।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন গেইল এতটাই বেপরোয়া ব্যাটিং করেছেন, কোনো বোলারই পার পায়নি তাঁর হাত থকে। তাঁর এই ইনিংসে যেন ছিল ছক্কার বৃষ্টি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বোলারদের একরকম শাসন করেছেন তিনি।
শুধু তাই নয়, প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ছক্কার সেঞ্চুরি করেছেন গেইল। ২৬ ইনিংসে তাঁর ছক্কার মার ১০৭টি। ৫৪ ইনিংসে ৪৭ ছক্কায় দুইয়ে সাব্বির রহমান।
গেইলের এই রেকর্ডের ওপর ভর করে তাঁর দল রংপুর রাইডার্স এদিন ফাইনালে গড়েছে বিশাল সংগ্রহ। নির্ধারিত ওভারে মাত্র এক উইকেট হারিয়ে গড়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ।
এ ছাড়া হাফ সেঞ্চুরি করেন ব্রেন্ডন ম্যাককালাম। ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন এই কিউই ব্যাটসম্যান। ম্যাককালাম রয়েসয়ে খেললেও গেইল ছিলেন বিধ্বংসী মেজাজে। ১৮ ছক্কায় ৬৯ বলে ১৪৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

এই বিভাগের আরও