পলাশ ও শিবপুরে পুকুরের পানিতে ভেসে উঠল দুই স্কুলছাত্রের মরদেহ
০২ মে ২০২৫, ০৮:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে হাবিব মিয়া (১২) ও শিবপুরে সিফাত (০৮) নামের দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকালে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুর ও শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের অপর একটি পুকুর হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং সিফাত শিবপুরের কুমরাদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজের একদিন পর তাদের মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। গতকালও বেড়াতে গেছে ভেবে তার বাবা-মা তার খোঁজ রাখেননি। পরে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা স্থানীয়দের। তবে
হাবিব সাঁতার জানার পরও কিভাবে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হলো সেটি জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।
পলাশ থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ মৃত্যুর ঘটনায় পরিবার কাউকে সন্দেহ করছে না। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বৃহস্পতিবার শিবপুরের পুটিয়া ইউনিয়নের কুমরাদীস্থ নিজ বাড়ি হতে আইয়ূবপুর ইউনিয়নের ঘোড়ারগাঁও গ্রামস্থ ফুফা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যায় স্কুলছাত্র সিফাত। সেখানে যাবার পর হতে নিখোঁজ হলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি স্বজনেরা। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়ারগাঁও গ্রামস্থ রুহুল আমিনদের পুকুরে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুরে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন স্বজনরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা