নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
২৮ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ও দুপুর নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।
অপরদিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, " সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে দুপুর ১২ টায় নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা