৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার সেনাবাহিনীর, র্যাবের কাছে হস্তান্তর
১৯ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে এসব হস্তান্তর করা হয়।
নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব র্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো: রকিবুল আলম, ক্যাপ্টেন আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা