নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
১২ অক্টোবর ২০২৩, ১২:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পিকাপভ্যানের চালক ও সহকারীসহ এক মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুরে এবং শিবপুরের সৃষ্টিগড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রাণ-আরএফএল কোম্পানীর অলটাইম ব্রেড বহকনারী একটি পিকাপভ্যান নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর পৌছালে দ্রুতগতিতে চলা সামনের একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপের চালক সুমন মিয়া এবং সহকারী কামরুল ইসলাম নিহত হয়। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে ভোরে সিলেটের সুনামগঞ্জ ভ্রমন শেষে ফেরার পথে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌছলে পেছন থেকে এনা পরবিহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় খাদেমুল ইসলাম (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত খাদেমুল ইসলাম ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মিনি কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে গিয়ে সামনের ট্রাককে ধাক্কা দিলে এই দুর্টনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকটি পালিয়ে গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা